শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এ দেশ সকল মানুষের ধর্ম পালনের নিরাপদ স্থান - ডা. জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, এ দেশ বাঙালি সংস্কৃতি এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিজ নিজ ধর্ম পালনের নিরাপদ স্থান। এ দেশের মানুষ যে যার নিজের মতো করে ধর্মীয় উৎসব পালন করবেন। তিনি বলেন, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছি, তারা সকলেই অন্য ধর্মাবলম্বীদের উৎসব পালনে সহযোগিতা করে  থাকি। এই সৌহার্দ্য ও সম্প্রীতি আগামী দিনেও সবার জন্য বয়ে আনবে শান্তির বার্তা।

 গতকাল সোমবার ঘোড়াঘাটে ১৬ প্রহর মহানাম যোগানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত এদেশে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে, জনগণ ও দেশের কল্যাণে ৩১ দফা কর্মসূচির প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার ঘোষিত কর্মসূচি মাধ্যমে এদেশের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস. এম. শামীম হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন, হিন্দু নেতা কালিদাস সরকার ও মনোরঞ্জন মোহন্তসহ আরো অনেকে।

ভোরের আকাশ/র.ই

 

স্থায়ী কমিটিদিনাজপুরডা. এ. জেড. এম. জাহিদ হোসেন

শেয়ার করুন: