শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন গঠন করা হয়েছে গাজীপুর-৩ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এখন পর্যন্ত ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর-৩ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসাইন, আমার বাংলাদেশ পার্টির মো: শামীম আহামেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আশিকুল ইসলাম পিয়ার ও স্বতন্ত্র প্রার্থী মো: ইজাদুর রহমান চৌধুরী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র নেয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

মনোনয়নপত্র জমাস্বতন্ত্র প্রার্থীগাজীপুর

শেয়ার করুন: