শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, আহত ২

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

বৃহস্পতিবার ২১মে দুপুর ২টায় খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় 'সন্ত্রাসীদের' গুলিতে যুবদলের কর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে ঘটনাটি ঘটেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ কার্যালয়ে অবস্থান করছিলেন। 

এ সময় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মো. পারভেজ (৩৪) মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। 

প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে।

ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আশিক গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। 

তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে বেশ কিছুদিন যাবত সন্ত্রাসী এই বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিল বলে ধারণা করছে স্থানীয়রা। গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল

কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-গরুবাহী পিকআপ সংঘর্ষ

এ বিষয়ে ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ র.ই

 

আহত ২মো. পারভেজ

শেয়ার করুন: