সকল বিষয়ে আমার জিরোট্রলারেন্স নীতি বজায় থাকবে : শাবিপ্রবি ভিসি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মো. খায়রুল ইসলাম কর্মস্থলে যোগাযোগ করেছেন।
গত শনিবার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
এর আগে শনিবার দুপুরে অধ্যাপক মো. খায়রুল ইসলামকে শাবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবং উপাচার্য পদে থাকা অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। যোগদান করেই তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
এসময় তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর অনেক সমস্যা ছিল, আমি নিজেও এই ক্যাম্পাসে সাফারার হয়েছি। আমি এগুলি ভুলে যেতে চাই, আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে টিমওয়ার্ক করে এটিতে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই। এই ক্যাম্পাসে কোন অনিয়ম বরদাস্ত করা হবে। সকল বিষয়ে আমার জিরোট্রলারেন্স নীতি বজায় থাকবে।
ভোরের আকাশ/এনউব