শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বার সহ নাসরিন নাহার (৩০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি।  

বুধবার (২৫ জুন) ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া নাসরিন নাহার ভোমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী।  বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।  এসময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয়।  পরে তাকে তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম।  যার আনুমানিক মূল্য ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ টাকা।  জব্দকৃত স্বর্ণের বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা হয় এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/জাআ

সাতক্ষীরাস্বর্ণের বারআটক

শেয়ার করুন: