শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় এবং বন্যাকালে নৌদুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায় সে লক্ষ্যে টাঙ্গাইলে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৯ জুলাই ) দুপুরে ষ্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা। 

এ সময় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও অনিশ্চয়তার ঝুঁকি ক্রমশ বাড়ছে। তাই, দুর্যোগ মোকাবেলায় আমাদের শুধু ত্রাণের ওপর নির্ভর করলে চলবে না, বরং আগাম প্রস্তুতি, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগকে জোরদার করতে হবে। দুর্যোগের সময় সচেতনতা ও প্রস্তুতি আতঙ্ক নয়, বরং জনগণের সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন

মেহেরপুরে বিপুল পরিমাণ ট্যাবলেট ও ভারতীয় মদ জব্দ

তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ যত বাড়বে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের মেম্বার শেখ আব্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো: আখতারুজ্জামান, টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর সমন্বয়কারী মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ। 

ভোরের আকাশ/ র.ই

শেখ আব্দুস

শেয়ার করুন: