শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের কাউলিকান্দা স্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা ইলিয়াস মোল্লা, মো. হিরু ফকির, মো. ইউনুস শেখ, যুবদল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে দেশে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।

আরও পড়ুন

সিলেট ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

মিছিল-পরবর্তী বক্তব্যে নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

তাঁরা আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: