শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বেওয়ারিশ কুকুর-বিড়ালের জন্য ভ্যাকসিন কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম শহরের বেওয়ারিশ পথকুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের বিজয়স্তম্ভ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন ও ভ্রাম্যমাণভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম এনিমেল রেসকিউ টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় শহরের কলেজ মোড়, তালতলা, ভোকেশনাল মোড়, হাঁটিরপাড়, হাসপাতালপাড়াসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম এনিমেল রেসকিউ টিমের সদস্য সুরজিৎ ধর ও আবু হাসনাত হিরন জানান, প্রথম ধাপে ৫০০টি পথকুকুর ও বিড়ালকে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন

জাতীয় প্রযুক্তি উৎসবে কেকেবিএইউর ‘টিম জিরো’র সাফল্য

টিম লিডার অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, "শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ক্রমেই বাড়ছে। খাবারের অভাব কিংবা বিভিন্ন কারণে অনেক সময় তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। কুকুরের কামড়ে মানুষ জলাতঙ্কে আক্রান্ত হতে পারে।

তাই দীর্ঘদিনের পরিকল্পনার পর জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে আমরা এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু করেছি।" তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক পথপ্রাণীকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

কুকুর-বিড়াল, ভ্যাকসিন কর্মসূচি

শেয়ার করুন: