শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি কারাগারে
আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি কারাগারে

‎গাইবান্ধার সাদুল্লাপুরে এক স্কুলশিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রসুলপুর ইউপি চেয়ারম্যানসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামিকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
‎
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মো. সালেহীন আকন্দ (২৪) ও রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার।

‎‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ ওঠে। এর আগে তিনি দুই আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। ওই মামলার পর থেকেই তাকে ভয়ভীতি দেখানো ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎‎
‎এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
‎‎
‎মঙ্গলবার চার আসামি আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুই আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপর দুই আসামি শ্রী প্রদীপ কুমার ও রবিউল আকন্দকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়।
‎‎
‎বাদী বলেন, আমি একজন স্কুল শিক্ষিকা। আমার সম্মানহানি করে সমাজের কাছে ছোট করার চেষ্টা করা হয়েছে। অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছি। আমি প্রতিশোধ চাই না, শুধু ন্যায়বিচার ও নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।
‎‎
‎বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার বলেন, মামলার অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন বলে তারা আশা করছেন।

আরও পড়ুন

মাধবপুরে পুলিশের ওপর হামলা: যুবকের এক বছরের কারাদণ্ড

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: