শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে আধুনিক মার্কেট ভবনের শুভ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজারে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নির্মিত চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নান্দিনা বাজার শুধু জামালপুরের নয়, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে কেনাকাটার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

আরও পড়ুন

নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদীদ আহমেদ, জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এবং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব হোসেন জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নতুন মার্কেট ভবন ও মাছ বাজারের সফলতা এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/জেআ

জামালপুর প্রতিনিধি

শেয়ার করুন: