শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ট্রায়াল শুরু

টেকনাফ প্রতিনিধি 

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ট্রায়াল। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং টেকনাফ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ, নতুন কুঁড়ি স্পোর্টস টেকনাফ উপজেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল সাদেক, ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি সাংবাদিক গিয়ান ভুলু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, ক্রীড়া সংগঠক ছৈয়দ আলম, আব্দুর শুক্কুর ও খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।’

তিনি আরও বলেন, যোগ্য প্রতিযোগীরা ভবিষ্যতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন

ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম আবির্ভাব উৎসব

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতায় গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

স্থানীয়দের মধ্যেও এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ভোরের আকাশ/ র.ই

নতুন কুঁড়ি স্পোর্টসঅ্যাডভোকেট হাসান সিদ্দিকী

শেয়ার করুন: