শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজধানী ঢাকার পল্লবীতে সাত বছরের নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান 'আনন্দ পাঠশালা’। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সর্বস্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশে ক্রমাগত বাড়তে থাকা শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং একে সামাজিক অবক্ষয়ের চরম রূপ বলে অভিহিত করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আনন্দ পাঠশালার অধ্যক্ষ শাফী আব্দুল্লাহ বলেন, "আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসার সাথে যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচারহীনতার সংস্কৃতি এবং আইনি দীর্ঘসূত্রতার কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

 রাষ্ট্র ও প্রশাসনকে খুব দ্রুত এ বিষয়ে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন আর কোনো অভিভাবকের বুক এভাবে খালি না হয় এবং আর একটা শিশুর প্রাণও যেন এভাবে ঝরে না যায়।"

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আনন্দ পাঠশালার পরিচালক আলী আদনান প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। 

আরও পড়ুন

দূর্বৃত্তের কুনজরে ক্ষতিগ্রস্ত শৈলকুপার গাছবাড়ির লাল কৃষ্ণচূড়া গ্রাম

তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী একজন পিতা। তিনি তাঁর নিজের সন্তানের সুরক্ষার জন্য যেভাবে সর্বোচ্চ প্রচেষ্টা ও দায়িত্ব বজায় রাখেন, ঠিক একইভাবে যদি তিনি সমগ্র বাংলাদেশের প্রতিটি শিশুকে নিজের সন্তান মনে করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেন, তবেই আমরা একটি সত্যিকারের নিরাপদ ও শিশুবান্ধব দেশ গড়ে তুলতে পারব। আমরা রামিসা হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"

এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা "শিশু হত্যা আর না, দ্রুত বিচার চাই", "নিরাপদ শৈশব আমাদের অধিকার" সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

ভোরের আকাশ/ র.ই

আলী আদনানবিক্ষোভ ও মানববন্ধন

শেয়ার করুন: