শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নানা কর্মসূচিতে গাইবান্ধায় জন্মাষ্টমী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাইবান্ধায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও শ্রীকৃষ্ণ পূজা।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এ উপলক্ষে ওই সময় শহরের ভিএইড রোড কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, ক্যাপ্টেন রায়হানুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক বিমল সরকার, প্রফেসর সমীর কুমার সরকার ও বিপুল কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন সত্য, ন্যায় ও মানবকল্যাণের প্রতীক। তাঁর শিক্ষা ও আদর্শ আজও সমাজ সংস্কারে প্রাসঙ্গিক।

ভোরের আকাশ/জাআ

জন্মাষ্টমীগাইবান্ধা

শেয়ার করুন: