শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় "বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাতসমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল" শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৪ আগষ্ট) বিকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে কর্মশালায় গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান সভাপতিত্ব করেন।

বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনা বেগমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা প্রকল্পের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ডঃ. মোঃ মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন প্রমুখ।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা'র উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমীন।  পরে প্রধান অতিথি কৃষক কৃষাণীদের মাঝে বিনা জাতের উন্নতমানের লেবু চারা বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষি ব্লকের  ৫০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বিনা ধানের ১৩টি জাতের ফলনের উপর সম্যক ধারণা প্রদান করা হয়।  বিনা ৮ জাতের ফলন ১'শ ২০ দিনের মধ্যে ফলানো সম্ভব বলে জানান।

ভোরের আকাশ/জাআ

প্রশিক্ষণ কর্মশালাকাপাসিয়া

শেয়ার করুন: