শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৫ প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রপ্রার্থীসহ ৪৫ প্রার্থী মনোয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১০ জন স্বতন্ত্র। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা মো মাসুদুর রহমান মোল্লা।

তিনি জানান, গাইবান্ধা পাঁচটি আসনে মোট ৬০ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এরমধ্যে স্বতন্ত্রসহ শেষ দিনে মোট ৪৫ জন জমা দেন। গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দেওয়া তথ্যমতে- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট জমা দেন ১০ জন। গাইবান্ধা-২ (সদর) আসনে মোট জমা দেন ৮ জন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশ বাড়ী) আসনে মোট জমা দেন ১০ জন। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট জমা দেন ৬ জন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মোট জমা দেন ১১  জন।

তবে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে দলের শুধু গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি নাহিদুজ্জামান নিশাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এছাড়া গাইবান্ধার মোট পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি প্রার্থী দিয়েছে। পাঁচটিতেই কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। জামায়াতের দলীয় প্রার্থীর বাইরে জামায়াত ও তাদের জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হননি।

ভোরের আকাশ/এসএইচ

 

গাইবান্ধামনোনয়নপত্র জমা

শেয়ার করুন: