শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শহীদ জিয়া যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন :খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, যুব সমাজকে যুবশক্তিতে পরিণত করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন।

পরবর্তীতে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে যুব প্রশিক্ষণ কার্যক্রমে আমূল পরিবর্তন এনেছিলেন। যার ফলশ্রুতিতে প্রশিক্ষিত যুবক-যুবতীরা নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখেছিলেন। কিন্তু ফ্লাসিস্ট সরকারের দুঃশাসন  এদেশের যুব সমাজসহ প্রতিটি সেক্টরের সামগ্রিক অর্জন ধুলিস্যাৎ করে দিয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হলেও কাঙ্খিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এখনো সম্ভব হয়নি এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর যুব সমাজকে যুবশক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আবারো বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সকলে মিলে পদক্ষেপগুলো বাস্তবায়িত করলে দেশ অবশ্যই এগিয়ে যাবে।

রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের  সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে  মানিকগঞ্জ আইটি একাডেমির অংশগ্রহণ প্রসঙ্গে আফরোজা খানম রিতা এমপি বলেন, তারুণ্যের শক্তি, দক্ষতার বিকাশ এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। এক্ষেত্রে তিনি প্রশিক্ষিত যুব সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তরুণদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শুধু প্রশিক্ষণ নিয়ে  ঘরে বসে থাকলে চলবে না।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোক্তা প্রকল্পের আওতায় কোন ধরনের জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ প্রদান এবং ১০ লাখ টাকা অনুদানের সুযোগ দিয়েছেন তরুণ উদ্যোক্তাদের জন্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন সৃষ্টি হবে তরুণ উদ্যোক্তা, অন্যদিকে গ্রামীণ অর্থনীতি তথা জাতীয় অর্থনীতি  রাখবে ইতিবাচক ভূমিকা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহারের আহ্বান জানিয়ে  খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে তরুণ প্রজন্মকে সময়োপযোগী আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করার সম্ভবনা রয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার লক্ষে যুব উন্নয়ন অদিপ্তর সহ সংশ্লিষ্ট  সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দক্ষ যুবসমাজ, সমৃদ্ধ বাংলাদেশ—এটাই হোক আমাদের অঙ্গীকার।

আরও পড়ুন

গাইবান্ধায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এর আগে তিনি ঘিওর উপজেলার জোকা এলাকায় স্থাপিত যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে যুব দিবসের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া যুব সমাবেশের বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ এবং টিসিবির ট্রাকসেল ও রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবিদ্দিন কায়সার সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডক্টর মো. শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে যুব মেলা সব বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: