নাজিরপুরে পেট্রোল মজুদ ও মূল্যে বৃদ্ধির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানাসহ ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার চাঁদকাঠী ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসান (সোহাগ)কে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ সহ অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা সহ প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
ভোরের আকাশ/নি