শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মীরসরাইয়ে মাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি টয়োটা নোয়া মাইক্রোবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। 

জব্দ করা গাড়ি থেকে ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা মাদক কারবারিরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) মীরসরাই থানার আওতাধীন ইকোনমিক জোন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছিল।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের চলাচল নজরে আসে। পরে গাড়িটিকে থামানোর চেষ্টা করলে সেটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও গাড়িটির পিছু নেয়। একপর্যায়ে মাদক বহনকারী ব্যক্তিরা মাইক্রোবাসটি সড়কে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল রয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

রাবির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতেই ইকোনমিক জোন সড়কে অভিযান ও নজরদারি চালানো হয়। পুলিশের তৎপরতা বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত মূল চক্রকে চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/রই

ফরিদা ইয়াসমিন

শেয়ার করুন: