শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের কাপাসিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সমাজসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি ব্লাড ডোনার ডাটাবেজ তৈরি, স্বাস্থ্য সচেতনতা প্রচার, শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ, ঔষধি ও ফলদ গাছের চারাগাছ বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাহমুদ হাসান মারুফ। এছাড়াও জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবা ও মানবিক সহযোগিতা পাবে। এ ধরণের আয়োজন শুধু চিকিৎসা নয়, মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছাশ্রমে ও আন্তরিকভাবে এই ক্যাম্প সফল করেছেন।

মাদ্রাসা প্রধান শিক্ষক মাহমুদ হাসান বলেন, “আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আজকের এই মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীসহ স্থানীয় জনগণকে সচেতন ও উপকৃত করেছে। আমি জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করি।”

ভোরের আকাশ/জাআ

কাপাসিয়াফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন: