শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলো গত এক বছরে মোট ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি হওয়া এসব মামলা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা ছিল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা' শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।

এতে এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ২ হাজার ৫১৫টি আবেদন জমা দেন। এর মধ্যে ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, "ইউনিয়নের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ইউপি চেয়ারম্যানগনের। এবিষয়ে চেয়ারম্যানদের আন্তরিক হতে হবে। বিশেষ করে সীমানা সংক্রান্ত পারিপার্শ্বিক দ্বন্দ্ব। এ সমস্যা গুলো গ্রাম আদালতের মাধ্যমে গুরুত্ব সহকারে নিষ্পত্তি করতে হবে।

পরিষদের এজলাস গুলো সংস্কার করতে হবে। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় ইউনিয়নের সকল নাগরিককে সমান দৃষ্টিতে দেখতে হবে। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।"

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু'র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ খন্দকার মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভোরের আকাশ/মো.আ.

গ্রাম আদালতকুড়িগ্রামমামলা

শেয়ার করুন: