শিরোনাম
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহতনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

দুই বছরেও সংস্কার হয়নি কালভার্ট, নিজ অর্থায়নে কাজ শুরু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই বছরেও সংস্কার হয়নি কালভার্ট, নিজ অর্থায়নে কাজ শুরু
দুই বছরেও সংস্কার হয়নি কালভার্ট, নিজ অর্থায়নে কাজ শুরু

দীর্ঘদিনের ভোগান্তি, ভাঙাচোরা কালভার্ট আর চলাচলের অনিশ্চয়তা। কৃষিপ্রধান এলাকার মানুষের এমন দুর্ভোগ লাঘবে এবার ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন। 

নিজস্ব অর্থায়নে ভেঙে যাওয়া একটি কালভার্ট সংস্কারের কাজ শুরু করেছেন তিনি। তাঁর এ উদ্যোগে স্বস্তির প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া থেকে মোন্তার মোড় আঞ্চলিক সড়কের ইজারাপাড়া ডাঙ্গী জামে মসজিদসংলগ্ন কালভার্টটির সংস্কারকাজ শুরু করা হয়। রড, সিমেন্ট ও বালু দিয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে কালভার্টটি পুনরায় চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন তিনি। এনায়েত হোসেন উপজেলা যুবদলের সদস্যসচিব এবং ভাওয়াল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কালভার্টটির নিচের মাটি ধসে যাওয়ায় একপাশে হেলে পড়ে সেটি ভেঙে যায়। পরে সাময়িকভাবে চলাচলের সুবিধার্থে প্রশাসনের উদ্যোগে সেখানে কাঠের তক্তা বসানো হয়। তবে চলতি বছরের বৃষ্টিতে সেই তক্তাগুলোও ভেঙে পড়ে। কয়েক দিন আগে কালভার্টটি সম্পূর্ণ ভেঙে দুই ভাগ হয়ে গেলে সড়কটিতে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।

সড়কটি স্থানীয়দের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেরও অন্যতম মাধ্যম। কালভার্টটি ভেঙে যাওয়ায় পাট, পেঁয়াজ ও ধানসহ বিভিন্ন ফসল বাজারে নেওয়া এবং কৃষি উপকরণ আনা-নেওয়ায় বিপাকে পড়েন কৃষকেরা। বিশেষ করে ধান কাটার মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়েছে।

এ বিষয়ে এনায়েত হোসেন বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। 

তবে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আর অপেক্ষা না করে নিজের উদ্যোগে সংস্কারকাজ শুরু করেছি। ব্যক্তিগত অর্থায়নে রড, সিমেন্ট ও বালু দিয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে কালভার্টটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। জনসাধারণের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা থাকায় তাঁদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছিল। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে বাড়তি দুর্ভোগ পোহাতে হতো। ব্যক্তিগত উদ্যোগে সংস্কারকাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী। কাজ শেষ হলে এলাকার মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও উপজেলার ঝুঁকিপূর্ণ কালভার্ট ও গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: