শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে’

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে। 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে| 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬' প্রদান এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির যত্ন নেওয়ার আহবান জানান।

গাজীপুরের কালীগঞ্জে 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬' প্রদান অনুষ্ঠানে ও বৃক্ষরোপন উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব বলেন।

'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬' প্রদান অনুষ্ঠান উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সরাসরি সম্প্রচার উপভোগ এবং এর সাথে সংগতি রেখে এক সফল বৃক্ষরোপণ কর্মসূচি বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসনি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম| উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সটাক্টর পারভীন জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন| পরে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

নড়াইলে পাতিয়ার বিলে মাছের পোনা অবমুক্তকরণ

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন| অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ&বান জানান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমিন শাহী ও মনিরা বেগম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই
 

আবুল কালাম আজাদ

শেয়ার করুন: