শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে পাতিয়ার বিলে মাছের পোনা অবমুক্তকরণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার দুর্গাপুর-ডুমুরতলা এলাকায় পাতিয়ার (পাতেল) বিলে উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এলাকার জনগনের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাতিয়ার বিলের মৎস্য সম্পদের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা মো: আজিজুর রহমান মিয়া। এ সময় মাইজপাড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. ইসহাক মিয়াসহ স্থানীয় মৎস্য চাষি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলাম।

সূত্রে জানা যায়, মাছের অভয়াশ্রম পাতিয়ার বিলে রুই, মৃগেল ও পুটি মাছসহ বিভিন্ন প্রজাতির মোট ১৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাতিয়ার বিল এ অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটানোর প্রধান উৎস। মাছের পোনা অবমুক্তকরণের এই উদ্যোগের ফলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি

সভাপতির বক্তব্যে মো. জহুরুল ইসলাম বলেন,পাতিয়ার বিলের উন্মুক্ত  জলাশয়ে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে দেশীয় প্রজাতির পুটি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

ফলে এই বিলে মাছ চাষ আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে যা এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভোরের আকাশ/র.ই

মো. জহুরুল ইসলাম

শেয়ার করুন: