শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতে ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার নিজ শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পায়েল কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে।

স্বজনরা জানায়, পায়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।  এ কারণে তার হাত ও পায়ে শিকল বেঁধে রাখা হয়।  এরই মধ্যে শুক্রবার রাতে শোবার ঘরে ঘুমিয়ে পড়েন তিনি।  আজ সকালে জেগে না ওঠায় ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।  পরে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, পায়েল মিয়ার হাতে ও পায়ে শিকল লাগানো অবস্থায় সে কিভাবে ঘরের তীরে দড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে? তার মৃত্যুটি রহস্যজনক।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পায়েলের পরিবার বলছে সে আত্মহত্যা করেছে।  তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভোরের আকাশ/জাআ

গোবিন্দগঞ্জগাইবান্ধামরদেহ উদ্ধার

শেয়ার করুন: