শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ ফেনীতে গ্রেপ্তার ১২

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে বুধবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ সময় ফেনী মডেল থানা পুলিশের অভিযানে ৫ জন, দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ৫ জন ও পরশুরাম থানা পুলিশের অভিযানে ২ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর গ্রামের মাহমুদুল হক লিমন, দাগনভূঞা উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফ, লালমনিরহাট জেলার মির্জাকোট গ্রামের মো. শরীফুল ইসলাম, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ী গ্রামের মো. আল আমিন ও ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মো. নুর হোসেন রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামের রাকিবুল হাসান, দাগনভূঞার কেরোনিয়া গ্রামের খাজা আহাম্মদ, একই উপজেলার দক্ষিণ করিমপুরের নুরুল ইসলাম, একই এলাকার তাজুল ইসলাম, পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরশুরাম থানা পুলিশের অভিযানে উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের এনাম হোসেন ও রতনপুর গ্রামের শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

ফেনী

শেয়ার করুন: