শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগকে শক্তিশালী করা হচ্ছে: আইনমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা এবং কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। তিনি বলেন, “দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগকে আরও শক্তিশালী ও কার্যকর করতে চাই।”

রবিবার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিগত ১৬ বছরে দেশে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, বর্তমানে দেশে ৪৫ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি বিচারসেবার মানোন্নয়নে দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “দক্ষ আইনজীবীরাই দেশের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পদ।”

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।

আরও পড়ুন

টাঙ্গাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গারো যুবকের মৃত্যু

এ সময় আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট আহমেদ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান এবং অ্যাডভোকেট তানজিরা রহমান।

অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সদর উপজেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে গরিব, দুস্থ, অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন।

ভোরের আকাশ/এনএস

আইনমন্ত্রী

শেয়ার করুন: