শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গারো যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গারো যুবকের মৃত্যু
টাঙ্গাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গারো যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে যাওয়ার চৌদ্দ ঘণ্টা পর অন্তর ম্রং (১৮) নামের এক গারো যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

আজ রোববার সকালে উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে গারো যুবকের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

এর আগে শনিবার বিকেলে কাজ শেষে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর পানিতে ডুবে নিখোঁজ হয় অন্তর ম্রং।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় , অন্তর ম্রং ও তার দুই বন্ধু আন্তনী রেমা এবং অগ্নি ম্রং মিলে হাওদা বিলে গোসল করতে যায়। সেখানে গিয়ে তারা জলকেলিতে মেতে ওঠে। এক পর্যায়ে হাওদা বিলের মধ্যখানে ব্রিজের ওপর থেকে তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় দুই যুবক পানিতে সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্তর ম্রং পানিতে ডুবে যায়। প্রথমে ওই দুই যুবক পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সকাল নয়টার দিকে ওই গারো যুবকের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

দাবি নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দ্বারস্থ এইচএসসি পরীক্ষার্থীরা

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, মধুপুর স্টেশনে ডুবুরি দল না থাকায় শনিবার উদ্ধার কাজে অংশ নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে জেলা থেকে ডুবুরী দল এনে রোববার সকালে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান,  যুবকের মরদেহ ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

শেয়ার করুন: