স্থানীয় সরকার নির্বাচন: চট্টগ্রাম দক্ষিণে বিএনপির প্রার্থী যাচাই কমিটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সম্ভাব্য দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাই, স্থানীয় পর্যায়ে জনমত পর্যালোচনা ও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা-পরামর্শ করে কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করবেন। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মতামত নিয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে প্রার্থীদের বিষয়ে মতামত ও প্রতিবেদন জেলা বিএনপির কাছে উপস্থাপন করবেন তারা।
গত ২৯ সেপ্টেম্বরের সাংগঠনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ সেপ্টেম্বর এসব কমিটি অনুমোদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন।
আনোয়ারা উপজেলায় কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাস্টার মো. রবিউল, সরওয়ার হোসেন মাসুদ, জাকির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ নান্নু ও এম. নুরুল উদ্দিন।
কর্ণফুলী উপজেলায় রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর, সদস্য এস এম মামুন মীর, কাজী মো. এসমান, মো. ইকবাল, মো. ফখরুল কাদের ও সাজেদুর রহমান।
বাঁশখালী উপজেলায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মো. লোকমান ও দেলোয়ার আজিজ।
সাতকানিয়া উপজেলায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, হযরত মো. রফিকুল আলম, শেখায়েত উল্লাহ চক্ষু ও মোস্তাফিজুর রহমান।
লোহাগাড়া উপজেলায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
চন্দনাইশ উপজেলায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক নূর আনোয়ার চৌধুরী এবং সদস্য মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, ইফতিয়ার হোসেন চৌধুরী ইফতু ও খন্দকার হেলাল উদ্দিন।
বোয়ালখালী উপজেলায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চৌধুরী এবং সদস্য শওকত আলম চৌধুরী, জাভেদ মেহেদী হাসান সাজ্জাদ ও মো. শাহীন আহমেদ।
পটিয়া উপজেলায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক বেলায়েত করিম চৌধুরী চশা, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মীর, সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহিম ও শাহাদাত হোসেন সুমন।
কমিটিগুলোর মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা ও প্রতিবেদন জেলা বিএনপির কাছে উপস্থাপন করা হবে।
ভোরের আকাশ/সু.পা