শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় আবারও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৮ অক্টোবর) সকালে আল-মানসুরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাগুলোতে গোলা নিক্ষেপ করা হয়। এ ছাড়া হাদাথা গ্রামের পূর্বাঞ্চলেও কয়েকটি গোলা এসে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আল-মানসুরি, মাজদাল জুন ও জিবকিন উপত্যকাসহ কয়েকটি এলাকায় গোলাবর্ষণের খবর প্রকাশ করে লেবাননের সংবাদমাধ্যম। এ সময় হাদাথা ও আশপাশের এলাকাও সামরিক তৎপরতার আওতায় ছিল।

এর আগে ২০ অক্টোবর দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণের খবর প্রকাশিত হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নাবাতিয়েহ, বিনতে জবেইল, মারজায়ুন ও টায়ার জেলার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। তখনও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস

লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৬ জুন একটি কাঠামোগত চুক্তি হয়। এর আওতায় পর্যায়ক্রমে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেনা প্রত্যাহার করা এলাকাগুলোতে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

তবে চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত থাকার খবর প্রকাশিত হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্যও রয়ে গেছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/ইউএম
 

লেবাননইসরায়েল

শেয়ার করুন: