শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচর থানায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিম মল্লিক মঙ্গলবার (৯ জুন) মাদারীপুরের শিবচর থানায় আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

শিবচর থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। অতিরিক্ত আইজিপি বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বক্তব্যে রেজাউল করিম মল্লিক মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। সততা, নিষ্ঠা ও সেবামূলক মনোভাবের মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

আরও পড়ুন

নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সভা শেষে অতিরিক্ত আইজিপি থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। এ সময় সেবা প্রত্যাশীদের মানসম্মত ও দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এম

শিবচর থানা

শেয়ার করুন: