শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ইউএনও'র হস্তক্ষেপে গরুর মাংসের মূল্য নিয়ন্ত্রণ, তিন ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ


পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শনিবার সকাল থেকেই জিয়ানগর বাজারে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছিল। এসময় কিছু নিন্মবিত্তের মানুষ জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এর কাছে অভিযোগ জানালে তাৎক্ষণিক ভাবে মোবাইলকোর্ট পরিচালিত করে মাংস ব্যবসায়ী শামীমসহ স্থানীয় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আব্দুল কুদ্দুস ও আবু হানিফসহ একাধিক ক্রেতা অভিযোগ করেন, সাধারণ দিনে গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা মূল্যে বিক্রি করা হলেও আজ ঈদেরদিন ৮৫০ টাকা করে কেজি দরে একই মাংস বিক্রি হচ্ছে। এতে অর্ধেকই চর্বি ও হাড্ডি দিচ্ছে।

ইউএনও হাসান মো: হাফিজুর রহমান বলেন, গরুর মাংসের অতিরিক্ত মূল্য রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের পর মাংসের মূল্য কমিয়ে বিক্রি করা হচ্ছে। ঈদের দিনেও ইউএনও'র এ ধরনের মানবিক কার্যক্রমের কারনে বিভিন্ন মানুষের কাছে তিনি প্রসংশা পেয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

 

পিরোজপুর

শেয়ার করুন: