শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকভবনের ফটকে আগুন দিল দুর্বৃত্তদরা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা সাতকানিয়া শাখার ভবনের মূল ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়া পৌরসভায় অবস্থিত সাতকানিয়া সরকারি কলেজ সংলগ্ন মসজিদের পাশেই এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখা একই ভবনে অবস্থিত। ঘটনার সময় ওই ভবনে গ্রামীণ ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে ভবনের মূল ফটকে আগুন দেখতে পেয়ে তারা নিচে নেমে আসেন। তবে ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।

আরও পড়ুন

মুজিবনগরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ওই ভবনে আমরা ১১ জন কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলাম। অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও কাউকে পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কিছু একটা দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: