শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাপলাপুর পরিষদ থেকে ল্যাপটপ চুরি, আটক ৩

মহেশখালী প্রতিনিধি

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের ২টি ল্যাপটপ চুরি ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় শনাক্ত করে আটক ৩ চোর সিন্ডিকেট। মঙ্গলবার রাত ১১টার সময় কক্সবাজার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদে সংঘবদ্ধ চোরের দল এঘটনা ঘটিয়েছে বলে জানা সূত্র জানান। বিষয়টি নিশ্চিত করেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম।

বুধবার (১ অক্টোবর) সকালের সিসি ক্যামেরায় শনাক্ত করে প্রথমে শাকের উল্লাহ নামক একজনকে জিজ্ঞাসা করে অন্যান্য নয়ন ও সোহেলসহ ৩ চোর সিন্ডিকেটকে আটক করেছে ইউনিয়ন পরিষদ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে থানায় প্রেরণ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগতভাবে জৈনক গ্রামপুলিশ বাদী হয়ে অভিযোগ দায়ের করার বিষয় নিশ্চিত করেন পরিষদবর্গ।

‎খোঁজ নিয়ে জানা যায়- উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের চারদিকে বাউন্ডারি ও নাইটগার্ড দায়িত্ব পালন করার মধ্যেও অফিস কক্ষের তালা ভেঙ্গে পরিষদের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষিত থাকা ২টি ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সকলে এসে চুরির বিষয়টি জানতে পেরে সিসি ক্যামেরার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। সার্বিক নিরাপত্তাসহ সরকারি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হুমকির মুখে পড়েছে বলে সচেতন মহল দাবী করেন।

তারা আরো জানান, সম্প্রতি গ্রামগঞ্জে চোরের উপদ্রব বেড়ে গেছে। তারা চিনেনা ব্যক্তি বা রাষ্ট্রের সম্পদ! এসব চোর সিন্ডিকেটের লাগাম টানতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।‎

‎মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল হক বলেন, স্থানীয় সুশীল সমাজ সজাগ না হওয়ায় এমন ঘটনা ঘটে। তবে পুলিশ অপরাধীদের এক বিন্দু পরিমাণ ছাড় দেবেনা। সেই যে হউক না কেন, আটক পূর্বক আইনের আওতায় আনা হবে।

ভোরের আকাশ/এসএইচ

মহেশখালীচুরিআটক

শেয়ার করুন: