শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দামুড়হুদায় স্রোতে নিখোঁজ কিশোর, ১০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরগাং খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সায়েম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। নিহত সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের একমাত্র সন্তান। সে দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সায়েমের অকাল মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।এলাকাজুড়েও নেমে আসে গভীর শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সায়েম তার ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে ঠেলা জাল দিয়ে মরগাং খালে মাছ ধরতে যায়। এ সময় মাঠ থেকে নেমে আসা বৃষ্টির পানির প্রবল স্রোতে সে ঠেলা জালসহ মরাগাং খালের পানিতে পড়ে তলিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে তার চাচা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেও উদ্ধার করতে ব্যার্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সংবাদে উন্নত উদ্ধার সরঞ্জামসহ খুলনা থেকে নৌ বাহিনীর ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। 

আরও পড়ুন

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যায় ডুবুরি দল সায়েমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সায়েমের অকাল মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে আসে। এলাকাজুড়েও নেমে আসে গভীর শোকের ছায়া।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ডুবুরি দল শেষ পর্যন্ত সায়েমের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় নিহত ছাত্রের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এম

মরদেহ উদ্ধার

শেয়ার করুন: