শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুষ্টিয়ার কুমারখালীতে বোনের শাশুড়ির জানাজায় এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে ফরিদপুর ভাঙায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন, সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আব্দুল করিমের দুই ছেলে ফার্নিচার মিস্ত্রি সুমন (২৫), রিমন (১৮) ও প্রতিবেশী শাহিনের ছেলে পাঠাওচালক আশিক (২৮)।

রোববার দুপুরে কুমারখালী উপজেলার সদকী মহম্মদপুর এলাকায় জানাজা শেষে একই কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, সুমন ও রিমনের বোনের শাশুড়ি মারা যাওয়ার খবর পেয়ে শনিবার রাতে তারা দুই ভাই একই এলাকার ঢাকায় পাঠাওচালক আশিকের সঙ্গে মোটরসাইকেলযোগে কুমারখালীতে রওয়ানা হন।

পথে ফরিদপুর ভাঙ্গা পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা নিহতদের পরিবারকে রাত ৩ টার দিকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত জটিলতা শেষ করে রোববার দুপুরে মরদেহ বাড়িতে এনে সদকী মহম্মদপুর কবরস্থানে তিনজনকে পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ফরিদপুর ভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমারখালীর একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। ইতোমধ্যে মরদেহ কুমারখালীতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

কুষ্টিয়ানিহত

শেয়ার করুন: