শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে মে দিবসের সমাবেশ

ইসলামী শ্রমনীতিই শ্রমিকের অধিকারের একমাত্র গ্যারান্টি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা আজ চরমভাবে শোষিত। একমাত্র ইসলামী শ্রমনীতি চালু হলেই দেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না এবং শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

সকাল ৯টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করার যে নীতি ইসলাম দিয়েছে, তা বাস্তবায়ন না হওয়ায় আজ শ্রমিকরা রাজপথে অধিকারের জন্য লড়াই করছে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে এবং শোষণের অবসান ঘটবে।

জেলা সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা উপদেষ্টা, মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা শাখার উপদেষ্টা, এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর শাখার উপদেষ্টা, সিরাজুস সালেহীন, সদর উপজেলার উপদেষ্টা মোঃ মেহরাব আলী, বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা মুজিবুর রহমান, শহর শাখা সভাপতি, রাশেদুল ইসলাম রিপন, সদর উপজেলা শাখার সভাপতি, জুয়েল রানা।

বক্তারা অবিলম্বে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের মুক্তি কেবল স্লোগানে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর জন্য ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ অপরিহার্য।

আলোচনা সভা শেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে র‍্যালিটি পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা এড়িয়ে জ্বালানি নিরাপত্তায় একমত আসিয়ান

র‍্যালিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

দিনাজপুর

শেয়ার করুন: