শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল: জিলানী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম.জিলানী বলেছেন, বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। নির্বাচন খুব বেশী একটা দূরে নয়। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের একটি গোষ্ঠী অর্থাৎ ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা রাজনীতিকভাবে সচেতন। আমি মনে করি আপনারা এটা বুঝতে পেরেছেন। প্রথম এই বট বাহিনী এবং গুপ্ত বাহিনী এরা নতুন করে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই দলের প্রতি মানুষ যেটা আশা করেছিল, সেই আশা গুলেবালি। মানুষ তাদের ভাওতাবাজি বুঝতে পেরেছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা সদস্য সচিব মাহমুদুল হক মামুন।

মতবিনিময় সভায় জেলার সাত উপজেলা, শহর, পৌর ও ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

রাজনৈতিক দলগাইবান্ধাবিএনপিজিলানী

শেয়ার করুন: