শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে শ্রম আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা

সিপন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মানিকগঞ্জে শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের ডলি প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন।  তিনি শ্রম আইনের বিভিন্ন দিক ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ডলি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মিরাজ হোসেন, সহ-সভাপতি জুয়েল আহমেদ, সহ-সম্পাদক সিপন রায় ও মো. ইউসুফসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

সভায় দৈনিক ও সাপ্তাহিক কর্মঘণ্টা, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা, এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

উপ-মহাপরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, ‘শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।’

সভা শেষে ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহণে উৎসাহিত করা হয়।

ভোরের আকাশ/জাআ

শ্রম আইনমানিকগঞ্জ

শেয়ার করুন: