সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কেরানিহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দীন জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল কেরানিহাটে উপস্থিত হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য সালমান ইফতেকার, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবছার কামাল ভুট্টা, সাতকানিয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হুমায়ুন, ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে কেরানিহাট উত্তর মাথা রেলক্রসিং থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের এক বিশাল আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানিহাট-বান্দরবান সড়কে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে দলীয় নেতারা স্বেচ্ছাসেবকদলের ইতিহাস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
ভোরের আকাশ/মো.আ.