শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বাটেশ্রকই) দিনাজপুর টেলিকম বিভাগের উদ্যোগে সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিনাজপুর টেলিকম বিভাগ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটেশ্রকই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম মুন্সি। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা এবং টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠনের প্রচার সম্পাদক মো. সোহেল মিয়া তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর টেলিকম বিভাগের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং টেলিযোগাযোগ খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।

ভোরের আকাশ/নি

দিনাজপুর

শেয়ার করুন: