শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশুশ্রম প্রতিরোধে মানিকগঞ্জে আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশুশ্রম প্রতিরোধে মানিকগঞ্জে আলোচনা সভা
শিশুশ্রম প্রতিরোধে মানিকগঞ্জে আলোচনা সভা

শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ে শিশুদের জন্য একটি নিরাপদ ও সুশিক্ষার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে মানিকগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

প্রতি বছর ১২ জুন বিশ্বব্যাপী দিবসটি পালিত হলেও চলতি বছর ঈদুল আজহার ছুটি থাকায় গতকাল বৃহস্পতিবার সারাদেশে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল— ‘স্বপ্নের ডানায় ভর করে, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি – এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।’

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিশুদের শ্রমে নিয়োজিত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। ঝুঁকিপূর্ণ কাজে তারা নানা স্বাস্থ্যঝুঁকি ও রোগের শিকার হয়। শিশুশ্রম প্রতিরোধে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতিকুল মামুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী।

সিভিল সার্জন বলেন, “কোনো শিশুরই যথাযথ শারীরিক পরিপক্বতা না থাকায় তারা শ্রমে নিযুক্ত হয়ে নানা দুর্ঘটনার শিকার হয়। এ কারণে শিশুশ্রম রোধে সবার আরও সচেতন হওয়া জরুরি।”

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জ-এর উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন শিশু শ্রমের প্রেক্ষাপট ও সরকারি-বেসরকারি উদ্যোগ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্মিত শিশুশ্রম বিরোধী সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ভোরের আকাশ/আজাসা

বিশ্ব শিশুশ্রম দিবসমানিকগঞ্জ

শেয়ার করুন: