শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্নার উদ্বোধন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসব সেবা ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যসেবা কর্নারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভিটাবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।  

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে কিশোর-কিশোরীদের সঠিক স্বাস্থ্য ও পরামর্শসেবা নিশ্চিত করতে এই কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালি দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিল্পী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। 

পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে আম গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

ভোরের আকাশ/মো.আ.

কিশোরীগর্ভবতীস্বাস্থ্যসেবা প্রদানপিরোজপুর

শেয়ার করুন: