শিরোনাম
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামবিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামবিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যাবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির উদ্যোগে শুরু হয়েছে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ।

শুক্রবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা নিয়মিত পড়ি। দেখা যায় অনেক সংবাদ হুবহু একই রকম। এক্ষেত্রে প্রত্যেকটি পত্রিকা তাদের নিজস্বতা বজায় রাখা দরকার। সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশ করতে হবে। নিজেরা সচেতন থেকেও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন।

ডিসি বলেন, আমরা যেন সামাজিক দায়বদ্ধতা ভুলে না যাই। সমাজকে সচেতন করার জন্য সাংবাদিকরা যেসব বিষয়গুলো তুলে ধরেন সেগুলো নিজেরাও মেনে চলবেন। এই প্রশিক্ষণটি সময়োপযোগী এবং আপনাদের কর্মক্ষেত্রে খুবই কাজে লাগবে।

তিনি চাঁদপুরের অন্যান্য সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সংবাদগুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এর বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান।

আরও পড়ুন

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল।

উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: