শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা-গবেষণা সম্প্রসারণে বাকৃবি ও CAU-এর সমঝোতা স্মারক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (CAU)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাকৃবির ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির College of International Development and Global Agriculture (CIDGA)-এর প্রফেসর ড. জুইলি জু (Xuili Xu) এবং প্রফেসর ড. চুয়ানহং ঝাং (Chuanhong Zhang)।

এ সময় কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, বৈজ্ঞানিক প্রকাশনা, প্রশিক্ষণ কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন একাডেমিক কার্যক্রমে একসঙ্গে কাজ করবে। এ সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণে রদবদল

বিশেষ করে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির College of International Development and Global Agriculture (CIDGA)-এর মাধ্যমে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

অনুষ্ঠান শেষে কৃষি অনুষদের ডিন অফিসের তৃতীয় তলায় ফলক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে CAU Hub for Country and Region Studies-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: