ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়।
রবিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর মেসার্স জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে ভারতীয় অবৈধ ১১৬৩ (এগারোশ তেষট্টি) পিচ ভারতীয় তৈরী শাড়ী- প্রতিটি শাড়ীর আনুমানিক মূল্য ২০০০/- (দুই হাজার) টাকা করে সর্বমোট (১১৬৩X২০০০)= ২৩,২৬,০০০/- (তেইশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা এবং ৯টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় তৈরী Skin Sunrise Cream যার প্রতিটি বস্তায় ২টি করে (৯X২)= ১৮ (আঠারো) বড় কার্টুন; যার প্রতিটি বড় কার্টুনে ২০টি করে (২০X১৮)= ৩৬০ (তিনশত ষাট) ছোট কার্টুন, যার প্রতিটি ছোট কার্টুনে ২৫ পিচ করে (২৫X৩৬০)= ৯০০০ (নয় হাজার) পিচ ভারতীয় তৈরী Skin Sunrise Cream, যার প্রতি পিচ ক্রিমের মূল্য আনুমানিক ২৬০/- টাকা করে সর্বমোট (২৬০X৯০০০)= ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক ১ জনকে গ্রেফতার করতঃ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত অবৈধ মালামাল ও ট্রাক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ ওবায়দুর রহমান (২১) পিতা- মোঃ হেলাল উদ্দিন, গ্রাম- কয়লারদি হাটি, ১নং ওয়ার্ড, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ