শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে চুয়াডাঙ্গায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

 চুয়াডাঙ্গায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিতকরণ ও খাল খননের সর্বশেষ অগ্ৰগতি সম্পর্কে সবিস্তার তুলে ধরে এ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল। একই সঙ্গে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা সংক্রান্ত, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। প্রেসব্রিফিংয়ে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

প্রেস ব্রিফিং

শেয়ার করুন: