শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, একুশে টেলিভিশন গাইবান্ধা জেলা প্রতিনিধি আফরোজা লুনা, ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, সংগঠক মোখলেছুর রহমান, কল্লোল বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে প্রতিবেশী ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। সেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

বক্তারা অবিলম্বে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে সারা দেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভোরের আকাশ/মো.আ.

গাইবান্ধাসমাবেশধর্ষণ

শেয়ার করুন: