শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নীলফামারীতে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীতে ঘরবাড়ি মেরামত, চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন খাতে ১২৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদ সবসময় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছে। ঘরবাড়ি মেরামত, চিকিৎসা সহায়তা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে দরিদ্র মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। মানবিক সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

আরও পড়ুন

কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

আর্থিক সহায়তা প্রদানমিজানুর রহমান চৌধুরী

শেয়ার করুন: