দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও দিনাজপুর-৩ (সদর) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।
বুধবার (২৬ নভেম্বর) দিনাজপুর পৌর বিএনপি এসব কর্মসূচি ঘোষণা করে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে বিজয়ী করতে দিনাজপুর পৌর বিএনপির কর্মসূচিসমূহ-
নির্বাচনী কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শনিবার (২৯ নভেম্বর) ২ নং ওয়ার্ডে বাদ মাগরিব জেলা শিক্ষা অফিস চত্বরে জনসভার আয়োজন।রবিবার (৩০ নভেম্বর) ৪ নং ওয়ার্ডে বাদ মাগরিব সুইহারী মাইক্রোস্ট্যান্ডে জনসভা।

এ ছাড়া ১ ডিসেম্বর (সোমবার) ৫ নং ওয়ার্ডে বিকাল ৩ ঘটিকায় থানামোড়, কালিতলায় এবং বাদ মাগরিব ৬ নং ওয়ার্ড রাজবাড়িতে জনসভা, মঙ্গলবার (২ ডিসেম্বর) ৩ নং ওয়ার্ডে বাদ মাগরিব একাডেমি স্কুলে জনসভা, বুধবার (৩ ডিসেম্বর) ৯ নং ওয়ার্ডে বিকাল ৩ ঘটিকায় প্যারাডাইজ মোড় উপশহর ও ২ নং ওয়ার্ডে বাদ মাগরিব ইদ্রিসের মোড়ে জনসভা, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ১১ নং ওয়ার্ডে বিকাল ৩ ঘটিকায় মিশনরোড মসজিদ মোড় ও ১২ নং ওয়ার্ডে বাদ মাগরিব পুলহাট, দিনাজপুরে জনসভা, শুক্রবার (৫ ডিসেম্বর) ৭ নং ওয়ার্ডে বিকাল ৩ ঘটিকায় বিশ্বরোড (নাবিল গ্যারেজ) ও ১ নং ওয়ার্ডে বাদ মাগরিব রামনগর মোড় জনসভা, শনিবার (৬ ডিসেম্বর) ৮ নং ওয়ার্ডে বিকাল ৩ ঘটিকায় শতদল ক্লাব মাঠ ও ৬ নং ওয়ার্ডে বাদ মাগরিব রেলবাজার, দিনাজপুরে জনসভা, রবিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব ফুলবাড়ী বাসস্ট্যান্ডে জনসভার কর্মসূচি রয়েছে।
দলীয় এসব কর্মসূচিগুলোয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবেন।
ভোরের আকাশ/মো.আ.