শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ী খুন, পুত্রবধূসহ গ্রেফতার ৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়ায় শাশুড়ীকে খুন করে ডাকাতির নাটক সাজানোর ঘটনায় পুত্রবধু সহ গ্রেফতার ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়ীকে খুন করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে পুত্রবধু।

গ্রেফতারকৃত আসামিরা হলো- পিরুজালী মধ্যপাড়া গ্রামের নিহত শাশুড়ী আছমা আক্তারের পুত্রবধু আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গত মঙ্গলবার গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের পুত্রবধূ  আরিফা আক্তার দাবি করেন—গভীর রাতে তাদের বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং ডাকাতদের হামলায় তার শাশুড়ির মৃত্যু হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নামে পুলিশের একটি চৌকস টিম। প্রাথমিক তদন্তে পুত্রবধূ আছমা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আছমা আক্তার নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। রাতেই অভিযান চালিয়ে তাদেরকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা (মামলা নং–১২) রুজু হয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধু আছমা আক্তারের আচরণ সন্দেহ জনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তথ্য- প্রযুক্তি ব্যবহার করে আসামিদের সনাক্ত করে এবং ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/নি

গাজীপুর

শেয়ার করুন: